বাসস্ট্যান্ডে পথচারী ও ড্রাইভারদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

 

বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার (২৪ মার্চ) উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনে অর্ধশতাধিক রিকশা–ভ্যান চালক,  সিএনজি ড্রাইভার এবং পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার পেয়ে রিকশা চালক খোকন মিয়া বলেন, বসুন্ধরার লাইগা দোয়া করি তারা যেন মানুষের জন্য আর বেশি ভালা কাম করে। সারাদিন রিকসা চালানোর পর আজকে ভালাকিছু দিয়ে ইফতারি করতে পারমু। 

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা শুভসংঘের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক নাফিউন হাসান মুবীন, সদস্য রাফি তালুকদার, আশিক, তৌফিক ।

তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম জানায় , প্রতিবছরই বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এমন মানবিক কাজ করছি, আমরা সব সময় সকল মানবিক কাজে অসহায় মানুষের পাশে থাকবো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *